শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শফিকুর রহমান *** বিরোধী জোটের লংমার্চ শুরু, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা *** তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, ভেতরে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ *** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’

গৃহকর্মীকে ধর্ষণ ও ফেসবুকে ভিডিও, চিকিৎসক গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১৪ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ, মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরহাদ উজ্জামান (৩৭) নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৯শে জুন) রাতে চিকিৎসকের নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিকিৎসক ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌর শহরের বাজার এলাকার অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে।

শ্রীপুর থানায় ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তার স্বামী রিকশা ও তিনি বিভিন্ন বাসাবাড়িতে গৃহিণীর কাজ করেন। দুই মাস আগে তার পঞ্চম মেয়েকে (১৪) শ্রীপুর পৌর শহরের মাছ বাজার সংলগ্ন অ্যাডভোকেট আবুল হাসেমের বাড়িতে মাসিক বেতনে গৃহকর্মীর কাজে দেন। সেখানে কাজে যোগ দেওয়ার পর থেকেই অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে ডা. ফরহাদ উজ্জামান তার মেয়েকে বিভিন্ন প্রলোভনে বাসায় জোর করে একাধিকবার ধর্ষণ করে। 

আরো পড়ুন: তিন হাজার কেজি ভেজাল গুড় জব্দ, আটক ১ 

এছাড়া বাসার নিচতলায় রোগী দেখার চেম্বারে নিয়েও একাধিকবার ধর্ষণ করেন এবং মোবাইলে সেই ভিডিও ধারণ করেন। গত ২১শে জুন সকাল সাড়ে ৬টার চেম্বার পরিষ্কার করার কথা বলে তার মেয়েকে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। বিষয়টি জানার পর মেয়েকে ওই বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে তার আত্মীয়স্বজনসহ বিভিন্নজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রচারের বিষয়টি জানান।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান গণমাধ্যমকে জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে রোববার (৩০শে জুন) আদালতে পাঠানো হবে।

এইচআ/ 



চিকিৎসক গৃহকর্মী ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250