বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

পথশিশুদের ২৭ শতাংশের পিতা–মাতার পরিচয় নেই: গবেষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশ এলাকায় শত শত পথশিশু প্রতিদিন নানা ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। গবেষণায় দেখা গেছে, এই শিশুদের মধ্যে ২৭ শতাংশের পিতা–মাতার পরিচয় নেই। শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন যেন তাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এসব চিত্র উঠে এসেছে আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হাসান রেজার সাম্প্রতিক এক গবেষণায়।

রোববার (২০শে জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আয়োজিত ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনারে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম।

হাসান রেজার গবেষণায় সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ ঢাকা ও আশপাশ এলাকায় বসবাসকারী পথশিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ছয় শতাধিক পথশিশুকে নমুনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণা অনুযায়ী, ২৭ শতাংশ শিশুর পিতা–মাতার পরিচয় নেই। অনেক শিশুকে জোরপূর্বক বিভিন্ন নোংরা ও অমানবিক কাজ, যেমন ময়লা-আবর্জনা ও বমি পরিষ্কারের কাজ করতে বাধ্য করা হয়। এ ছাড়া শিশুদের যৌন হয়রানি ও গ্যাং রেপের (দলবদ্ধ ধর্ষণ) মতো ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও উঠে এসেছে গবেষণায়।

হাসান রেজা বলেন, ‘এই শিশুদের নিয়েই আমি আমার ক্যারিয়ার গড়েছি, পিএইচডি করেছি, সহযোগী অধ্যাপক হয়েছি। কিন্তু এখনো তাদের জন্য কিছুই করতে পারিনি, সেই দায়বোধ থেকেই আমি গবেষণা চালিয়ে যাচ্ছি।’

জে.এস/

গবেষণা পথশিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250