বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেম করেন না হানি সিং!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৩ সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে ভারতীয় সংগীতশিল্পী হানি সিংয়ের। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন গায়ক। সমস্যাটি গড়িয়েছিল থানা-পুলিশ পর্যন্তও। সে বছরেই ১ কোটি রুপির বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী।

এরপর কেটেছে বেশ কিছুটা সময়। নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে। যদিও এর কারণও জানিয়েছেন হানি সিং।

হানি সিংয়ের কথায়, ‘আমি একজন ভারতীয় সেলিব্রেটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন। আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের। তাই তারা আমার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল।’

হানি এও জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তার প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, ‘তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।’

হানির এই স্বীকারোক্তি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেয়নি। তারা প্রশ্ন তুলেছেন, ‘সম্পর্কে থাকাকালীন আরও নারীর সঙ্গে অবাধ মেলামেশা করাটা কি উচিত?’

ওআ/ আই.কে.জে/

হানি সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250