সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল *** উজানে একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য বড় সমস্যা: মঞ্জুর আহমেদ চৌধুরী *** এপস্টিন সংশ্লিষ্টতায় গ্রেপ্তার: পুলিশের বিরুদ্ধে আদালতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু *** সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের *** নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র *** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ

দেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না : র‍্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না। গুলশানের হলি আর্টিজানে হামলার ৮ বছর পূর্তিতে সোমবার (পহেলা জুলাই ) সকালে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। 

জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল জানতে চাইলে র‍্যাব ডিজি গণমাধ্যমকে বলেন, ২০১৬ সালের এই দিনে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। পরবর্তীতে র‍্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে র‍্যাব ও পুলিশ সক্ষম হয়। অনেক জঙ্গিকে আটক করে আইনের আওতায় আনা হয়।

আরো পড়ুন: দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হচ্ছে রংপুরে 

তিনি বলেন, এখন আর ওইভাবে জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ।

জঙ্গি দমনে র‍্যাবের সফলতা নিয়ে তিনি বলেন, র‍্যাব সূচনালগ্ন থেকে জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র‍্যাবের নজরদারি রয়েছে। র‍্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এই দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। র‍্যাবের সেই সক্ষমতা আছে।  

জঙ্গি সংগঠন আনসার ইসলাম ও আদালত থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এসব বিষয়ে নজরদারি করছি। গত সপ্তাহেও চট্টগ্রাম থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আমরা কিন্তু সার্বক্ষণিকই জঙ্গিদের বিষয়ে নজরদারি করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা এক সময় নানা প্রচারণা করার চেষ্টা করেছে। জঙ্গিরা ডার্ক ওয়েব ব্যবহার করেছে এক সময়। আমরা কিন্তু এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। আমরা মানুষজনকে আশ্বস্ত করতে চাই এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।

এইচআ/ আই.কে.জে/

জঙ্গিবাদ র‍্যাব মহাপরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

উজানে একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য বড় সমস্যা: মঞ্জুর আহমেদ চৌধুরী

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

এপস্টিন সংশ্লিষ্টতায় গ্রেপ্তার: পুলিশের বিরুদ্ধে আদালতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250