বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্রিসে তরুণীকে ধর্ষণ ও হত্যায় বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গ্রিসে পোল্যান্ডের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ই ডিসেম্বর) দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।

পোল্যান্ডের সংবাদমাধ্যম টিভিএন-২৪ গ্রিক গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, গত বছরের জুন মাসে গ্রিসের কস দ্বীপে অপহরণের পর ধর্ষণ ও হত্যার শিকার হন পোলিশ তরুণী আনাস্তাসিয়া রুবিনস্কা (২৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবাসী বাংলাদেশি যুবক সালাহউদ্দিনকে (৩৩) গ্রেফতার করা হয়।

তদন্ত শেষে গত সোমবার (২রা ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মামলার শুনানি শুরু হয়। মামলার কৌঁসুলি সালাহউদ্দিনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন আনাস্তাসিয়া। ২০২৩ সালের ১২ই জুন কাজ শেষ হওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পরের দিন তার ছেলে বন্ধু যিনি একই হোটেলে কাজ করতেন বিষয়টি পুলিশকে জানান। ঘটনার ছয়দিন পর আনাস্তাসিয়ার লাশ খুঁজে পাওয়া যায়।

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনাস্তাসিয়া দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন, যাদের মধ্যে সালাহউদ্দিনও ছিলেন। পরে আনাস্তাসিয়াকে সালাহউদ্দিনের স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। এই ভিডিওতেই আনাস্তাসিয়াকে শেষবার জীবিত অবস্থায় দেখা যায়।

এই মামলার তদন্তকারী ডেভিড বুরজাকি জানান, ‘সালাহউদ্দিন ইতালি যাওয়ার জন্য একটি বিমানের টিকিট কিনেছিলেন এবং দ্বীপ ছাড়ার পরিকল্পনা করছিলেন।’ তিনি আরও বলেন, ‘তিনি (সালাহউদ্দিন) গুগলে টাইপ করেছিলেন, ‘মৃতদেহ কীভাবে লুকানো যায়, আঙুলের ছাপ কীভাবে মোছা যায় এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায়।’

ওআ/কেবি


যাবজ্জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250