বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

আমেরিকার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি পাওয়া প্রিসিলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে তিনি সরাসরি এ পুরস্কার পেয়েছেন।

রোববার (১৭ই মার্চ) ম্যানহাটনের একটি অডিটোরিয়ামে প্রিসিলাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি তার এ উপহারটি ফলোয়ারদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

অ্যাওয়ার্ড হিসেবে প্রেসিডেন্টের স্বাক্ষর করা সার্টিফিকেট, একটি চিঠি এবং প্রেসিডেন্টের মনোগ্রামসহ একটি গোল্ডেন মেডেল পেয়েছেন প্রিসিলা। 

আরো পড়ুন: ৮৭ শতাংশ ভোট পেয়ে পুতিনের বিশাল জয়

সামাজিক কাজের জন্য এবং নিজের পেজে সমসাময়িক লাইভ করার জন্য বিশেষ পরিচিত প্রিসিলা। পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন সামাজিক কাজ করছেন। কাজের স্বীকৃতি স্বরূপ এখন পর্যন্ত প্রায় ১৯টি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিসিলা। তিনি সাংবাদিকতা ও আইন বিষয়ে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এসময় বিভিন্ন বিতর্কিত ভিডিও তৈরির বিষয়ে প্রিসিলা গণমাধ্যমকে বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া তার কোনো উদ্দেশ্য নেই। নিরপেক্ষভাবে আজীবন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনোদিনও তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না বলেও জানান তিনি।

এইচআ/ 

আমেরিকা প্রিসিলা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250