সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বুয়েটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিবস পালিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিবস পালন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

১৭ই মার্চ (রোববার ) সকালে বুয়েটের মূল ফটক সংলগ্ন শহিদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাননীয় উপাচার্য (দায়িত্ব প্রাপ্ত) ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেলে চড়ল সুবিধাবঞ্চিত ৫০ শিশু

এসময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, কম্পট্রোলার, প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তর, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে রোববার বাদ আছর সরকারি স্বাস্থ্যবিধি মেনে বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এইচআ/ 


বুয়েট বঙ্গবন্ধু জন্মবার্ষিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250