বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয় *** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

বিয়ের আসরে বরের বোনকে নিয়ে পালালেন ক্যামেরাম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

এ যেন সিনেমার ঘটনাকে হার মানায়। বিশেষ করে বলিউডের অনেক সিনেমায় দেখা যায় বিয়ের আসর থেকে কনেকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক। বাস্তবেও অনেকটা এমন কাণ্ড হলো ভারতের বিহারের এক বিয়েবাড়িতে। তবে কনে নয়, বরের বোনকে নিয়ে পালাল বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ক্যামেরাম্যান। 

ইন্ডিয়ার একটি সংবাদমাধ্যমে বলা হয়,  এ ঘটনাটি গত ৬ই মার্চের, বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামের। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের। বিয়েবাড়িতে হাজির হয়ে কাজও করছিলেন তিনি। ছবি ধারণ করার সময়ই বরের বোনের সঙ্গে ঘনিষ্টতা হয় ক্যামেরাম্যানের। এরপর ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন। 

আরো পড়ুন : ২১৭ বার করোনা টিকা নেওয়ার পরও নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া!

এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর পরিবারের অভিযোগ ৬ই মার্চ বিয়ের অনুষ্ঠান থেকেই মেয়েকে নিয়ে পালায়  ক্যামেরাম্যান যুবক। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তারা। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। 

এদিকে বিহার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের। মোবাইল ফোন ট্র্যাক করে খোঁজ চালানো হচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

এস/  আই.কে.জে

বিয়ে ক্যামেরাম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250