বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’

জুবিন গার্গের মৃত্যুরহস্য নিয়ে নতুন মোড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি এসেছে। মামলার তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ৩৫০০ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে। শুক্রবার (১২ই ডিসেম্বর) গুয়াহাটির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটটি চারটি বড় ট্রাংকে করে আদালতে নেওয়া হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছয়টি গাড়িবহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ যুক্ত করা হয়েছে, যা মামলার ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা তুলে ধরবে। 

জুবিন গার্গ গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

গণদাবির মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। এমপি গুপ্তার নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত চালায়। এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

 জে.এস/

জুবিন গার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250