শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

চার বছর পর ফিরছেন বন জোভি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২২ সালের ঘটনা। কণ্ঠে গান তুলতে পারছিলেন না জন বন জোভি। বছরের পর বছর গেয়েছেন ‘ইটস মাই লাইফ’ গায়ক। হঠাৎ কী হলো, নিজেও বুঝতে পারছিলেন না। শেষে চিকিৎসকের শরণ নেন। চিকিৎসক জানালেন, বন জোভির ভোকাল কর্ড ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হবে। তথ্যসূত্র: এপি, টুডে। 

আর কালক্ষেপণ করেননি, তখনই সেই অস্ত্রোপচার করান বন জোভি। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। গান থেকে অনেকটা দূরে ছিলেন। ফলে কোনো কনসার্টে তাকে পাওয়া যায়নি। অবশেষে তিনি সেরে উঠেছেন, চিরচেনা মঞ্চেও ফিরছেন।

চার বছর পর আগামী জুলাইয়ে ‘ফরএভার ট্যুর’–এর ঘোষণা দিয়েছে মার্কিন রক ব্যান্ড বন জোভি। ঘোষণার পর থেকেই কনসার্টের টিকিট পেতে হুড়োহুড়ি শুরু করেছেন অনুরাগীরা। ৭ই জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন থেকে ট্যুরটি শুরু হবে। এই ভেন্যুতে চারটি শো করার পর এডিনবরা, ডাবলিন ও লন্ডনেও গাইবে ব্যান্ডটি।

মার্কিন টেলিভিশন টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী এই রক তারকা বলেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, রাতের পর রাত আমি আড়াই ঘণ্টার শো করতে পারব। যদি না পারতাম, আমি করতাম না।’

২০২২ সালে অস্ত্রোপচারের পর আর স্টেজে ফিরতে পারবেন কি না, তা নিয়ে নিয়েই ছিলেন সন্দিহান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, কণ্ঠে যথেষ্ট জোর না ফিরে পেলে পারফর্ম করা বন্ধ করে দিতেন। তিনি বলেন, ‘ শুধু হাততালি পাওয়ার নেশায় আমি মঞ্চে উঠি না। আনন্দ আর শিল্পের জন্য গান করি।’

প্রায় চার দশক ধরে বিশ্বজুড়ে গান করেছেন, বন জোভিকে বরাবরই উচ্চ নোটে গান করতে দেখা গেছে। ফলে ধকলটা ভোকাল কর্ডের ওপর পড়েছিল। অস্ত্রোপচারের পর তাকে কঠিন সময় পার করতে হয়েছে। তিনি বলেন, ‘এই পথটা দীর্ঘ ছিল। কঠিনও। কিন্তু আমি স্থির থেকেছি।’

স্টেজে উঠতে আরও কয়েক মাস দেরি। এর মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। কণ্ঠটাকে ঝালিয়ে নেওয়ার কাজ করছেন। এত দিন বিরতির পর মঞ্চে উঠবেন—ফলে খানিকটা শঙ্কাও দেখছেন। তবে ব্যান্ডের সহশিল্পী ও ভক্তদের ভালোবাসা তাকে সাহস জোগাচ্ছে।

২০২৬ সালের ৪ঠা সেপ্টেম্বর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শো দিয়ে ট্যুরটি শেষ হবে। ট্যুরে ফরএভারের (লিজেন্ডারি এডিশন) গান পরিবেশন করবেন বন জোভি। এটি ২০২৪ সালে প্রকাশিত ফরএভার অ্যালবামের নতুন সংস্করণ।

জে.এস/

বন জোভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250