ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের হাতে এখন বেশ কিছু সিনেমার রয়েছে। সেই তালিতায় অন্যতম হল নির্মাতা নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রজেক্ট ‘রামায়ণ’। এই সিনেমায় বিবেককে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘বিভীষণ’ এর চরিত্রে। সবচেয়ে বড় চমক হল এই সিনেমায় অভিনয়ের জন্য বিবেক এক পয়সাও পারিশ্রমিক নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন, ‘রামায়ণ’ সিনেমায় তার ভূমিকার জন্য কোনও পারিশ্রমিক গ্রহণ করবেন না তিনি। পারিশ্রমিকের পুরো অর্থই তিনি সমাজের একটি বিশেষ কাজে ব্যবহার করতে চান।
বিবেক বলেন, ‘আমি প্রযোজক নমিত মালহোত্রাকে বলেছি- এই ছবিতে অভিনয়ের জন্য আমার এক পয়সাও লাগবে না। এই অর্থ আমি ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই। এভাবেই আমি একটু ওদের পাশে থাকতে চাই।’
বিবেকের মতে, বড় পর্দায় ‘রামায়ণ’ তুলে ধরার অর্থ ভারতীয় সিনেমাকে বিশ্বের মঞ্চে অনেকটা উঁচ্চুস্থানে পৌঁছে দেওয়া। বিভীষণের চরিত্রটিকে নিজের জীবনের দারুণ এক অভিজ্ঞতা হিসেবেও উল্লেখ করেছেন বিবেক। তিনি বলেন, এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে।
‘রামায়ণ’ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার ভূমিকায় থাকবেন সাই পল্লবী। জানা গেছে, ছবিটির প্রথম দফার এডিটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি।
জে.এস/
খবরটি শেয়ার করুন