মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আতিফ আসলামের কনসার্ট বাতিল, হতাশ ফুয়াদ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে দেশে কোনো কনসার্ট করার অনুমতি পাচ্ছে না আয়োজকরা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিদেশি শিল্পীর দেশে কনসার্ট করার ঘোষণা এলেও শেষ মুহূর্তে গিয়ে তা বাতিল হয়েছে।

সর্বশেষ বাতিল হয়েছে ‘মেইন স্টেজ শো-২০২৫’ শীর্ষক এক কনসার্ট, যেখানে আজ শনিবার (১৩ই ডিসেম্বর) ঢাকার মঞ্চে গাইবার কথা ছিল পাকিস্তানি তারকা আতিফ আসলামের। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করতে হয়েছে।

একই অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল বাংলাদেশের ফুয়াদ আল মুক্তাদিরেরও। সব প্রস্তুতি ও মহড়া করেই শোতে অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ কনসার্ট বাতিলের ঘোষণায় ফুয়াদসহ পুরো শিল্পী ও ইভেন্ট কমিউনিটি হতাশ হয়ে পড়েছেন।

কনসার্ট বাতিলের পর ফুয়াদ নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন।

মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আপনাদের সামনে পারফর্ম করার জন্য। কয়েক দিন ধরে আমরা ইভেন্ট কম্পানির সঙ্গে আপডেট নিচ্ছিলাম এবং যা পাওয়া গেল, তাতে মনে হচ্ছিল সবকিছু ঠিক আছে। সাউন্ড কম্পানির সঙ্গে সব ডাবল-চেক করা হয়েছিল, সবাইকে বুকিং দেওয়া হয়েছিল। জানতে পারলাম, নিরাপত্তার কারণে শো বাতিল হয়ে গেছে। বারবার কনসার্ট বাতিল হওয়ায় মিউজিশিয়ান, সাউন্ড কম্পানি, ভেন্ডর, পৃষ্ঠপোষকসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনকি ভক্তরাও। আমরা আপনাদের মতোই অপেক্ষা করছি পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। আমরা খুবই মর্মাহত।’

ফুয়াদের এই পোস্ট থেকে স্পষ্ট যে, কনসার্ট বাতিল হওয়ায় শুধু দর্শকই নয়, শিল্পীরাও সমান হতাশ এবং মানসিকভাবে বিব্রত। সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় আয়োজনগুলো বারবার বাতিল হওয়ায় পুরো সংগীতাঙ্গনের ওপর অনিশ্চয়তা ও সংকট নেমে এসেছে।

শিল্পীদের দাবি, দ্রুত সমাধান না হলে এমন পরিস্থিতি ভবিষ্যতে আরো বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে।

জে.এস/

ফুয়াদ আল মুক্তাদির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250