বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি শিক্ষার্থীরা কাজ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে দিতে হবে ৭০ হাজার ডলার *** ওনাব সভাপতি মোস্তফা, সম্পাদক রনো, দপ্তর সম্পাদক খোকন রায় *** আন্তসীমান্ত নদী ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে: হুমায়ুন কবির *** সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কার্সন *** নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা *** চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি *** ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই *** ‘মেসির বিদায় ভীষণ সুন্দর ছিল, রোনালদোও এটা প্রাপ্য’ *** সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী *** ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বিয়ের জন্য যেমন পাত্র পছন্দ জাহ্নবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

তারকা মা-বাবা চেয়েছিলেন মেয়ে হোক চিকিৎসক। সেই মেয়ে হাঁটলেন মায়ের পেছনে। হয়ে গেলেন অভিনেত্রী। বলছি শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির মেয়ে জাহৃবী কাপুরের কথা। বৃহস্পতিবার (৬ই মার্চ) তার জন্মদিন। ২৮ বছরে পড়লেন তিনি। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন জানা-অজানা কথা।

জাহৃবীর মা শ্রীদেবী অনিল কাপুরের সঙ্গে ‘জুদাই’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় একটি চরিত্রের নাম ছিল জাহৃবী। সেই নামটিই পছন্দ হয়ে যায় বনি কাপুর ও শ্রীদেবীর। পরে তারা মেয়ের নাম নেন সিনেমা থেকে।

জাহৃবীর মা চেয়েছিলেন চিকিৎসক হবেন। কিন্তু জাহৃবী হাঁটেন অভিনয়ের দিকে। এই নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকারে জাহৃবী বলেছিলেন, ‘মা, আমি দুঃখিত। চিকিৎসক হওয়ার মতো আমার সেই মেধা ছিল না।’

একবার প্রযোজক বাবা বনি কাপুরের কাছে মিথ্যা বলে ঘুরতে যান। জাহৃবী শুটিংয়ের কথা বলে চলে যান লাস ভেগাসে। গোপন এই ভ্রমণ ছিল তার জন্য রোমাঞ্চকর। তখন তিনি লস অ্যাঞ্জেলেসে ছিলেন।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? এমন প্রশ্নে ‘ভোগ’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকার জাহৃবী বলেন, ‘তাকে অবশ্যই হতে হবে মেধাবী। সে যা-ই করুক, সেটাতে উৎসাহী হতে হবে। তাকে এমন মানুষ হতে হবে, যার কাছ থেকে আমি শিখতে পারব। তার মধ্যে হাস্যরসবোধ থাকতে হবে। আর অবশ্যই আমার প্রতি তার প্রবল ভালোবাসা থাকতে হবে।'

সম্পর্ক নিয়ে প্রায়ই নানা কথা ছড়ায়। তবে আপাতত গোপনে বিয়ে নয়, বলেই দিয়েছেন জাহৃবী। এটাও বলেছেন, তার ইচ্ছা বিয়েতে অন্ধ প্রদেশের ঐতিহ্যবাহী সাজে সাজা।

এইচ.এস/


বলিউড নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250