বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোন ফুটবলারের প্রেমে মজেছেন নোরা ফাতেহি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে মুম্বাইয়ে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নোরার গাড়িতে ধাক্কা মারেন। সৌভাগ্যবশত বড় বিপদ এড়িয়ে সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নোরার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল! শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা—যা দেখে অনেক পুরুষ অনুরাগীর মন ভেঙেছে বলেই গুঞ্জন।

সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON)-এর একটি ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন নোরা।প্রথম নজরে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে গল্পটা নাকি অন্যরকম। জল্পনা বলছে, ফুটবল ম্যাচ ছিল নিছকই বাহানা। আসল টান ছিল প্রেমের!

খবর অনুযায়ী, নোরার ‘বিশেষ মানুষ’ সেই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাদের দেখা-সাক্ষাৎ হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে কে সেই রহস্যময় ফুটবলার—তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার—সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে।

উল্লেখ্য, আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা আরও আগুনে ঘি ঢালে।

সোশ্যাল মিডিয়ায় নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্টও করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত অভিনেত্রীকে। ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, “খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”এই পোস্ট ঘিরেই এখন প্রশ্ন একটাই, নোরা ফাতেহির হৃদয় জুড়ে ঠিক কোন ফুটবল তারকা?

জে.এস/

নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250