বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

‘লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

পাকিস্তানের কিংবদন্তি লোকগায়িকা রেশমা। ছবি: সংগৃহীত

করাচিতে ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের ঝলমলে মঞ্চে নেপালি গায়ক মদন গোপাল পরিবেশন করলেন পাকিস্তানের কিংবদন্তি লোকগায়িকা রেশমার জনপ্রিয় গান ‘লাম্বি জুদাই’। তার মধুর কণ্ঠে এই শ্রদ্ধার্ঘ্য গান শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।

হিমালয় থেকে অনুপ্রাণিত নৌকার আকৃতির ঐতিহ্যবাহী নেপালি টুপি এবং সংস্কৃতিমূলক নকশার টি-শার্ট পরিহিত মদন ছিলেন বেশ আলাদা। তার গানে ছিল আবেগ, সুর ও দক্ষিণ এশিয়ার সংগীত ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাবোধ।

মদন বলেন, কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাহাড়, বন আর ঠান্ডা বাতাসে ঘেরা এক জায়গায় আমার মনে এই গানটি আসে। তখনই ঠিক করি, রেশমাজির দেশেই এই গান গাইব।

এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফর। সফরের অভিজ্ঞতায় তিনি বলেন, এখানকার মানুষের ভালোবাসাই তাকে আবার টেনেছে। উৎসবের আগে তিনি ‘লম্বি জুদাই’ গানটি নতুনভাবে সাজান, নিজের সংগীতের ধরণ যোগ করেন।

মঞ্চে মদন আরও গেয়েছেন একটি নেপালি লোকগান এবং পাকিস্তানি সঙ্গীতশিল্পী ইমাদ রহমানের সঙ্গে তৈরি একটি উর্দু-নেপালি ফিউশন গান। ইমাদ বলেন, মদন যখন জানাল যে তিনি রেশমাজিকে শ্রদ্ধা জানাতে চান, আমি খুব আনন্দিত হই। রেশমা আমাদের মাটির কণ্ঠ, আমাদের গর্ব। 

মদনের মতে, দুই ধরনের গায়ক আছে — একজন প্রশিক্ষিত, আরেকজন ‘মাটির গায়ক’। মাটির গায়করা কৌশল দিয়ে নয়, হৃদয় দিয়ে গান গায়।

তার সঙ্গে ছিলেন পাকিস্তানের উদীয়মান তরুণ শিল্পী মাহ রুখ, যিনি সম্প্রতি করাচি আর্টস কাউন্সিলের একটি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। রেশমার স্মৃতিচারণে তিনি বলেন, রেশমা জি একজন কিংবদন্তি। তার কণ্ঠের মতো কন্ঠ খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের সংস্কৃতিকে তুলে ধরতে।

এই পরিবেশনাটি দর্শকদের মনে করিয়ে দিয়েছিল ১৯৮০ সালের সেই সময়ের কথা, যখন ভারতীয় পরিচালক সুবাস ঘাই তার চলচ্চিত্র ‘হিরো’-তে রেশমার ‘লম্বি জুদাই’ গানটি ব্যবহার করে তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেন।

জে.এস/

পাকিস্তানের কিংবদন্তি লোকগায়িকা রেশমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250