শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান।

শিশুকালে নিজের স্বামীর বিয়ে খেয়েছিলেন এই নারী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

জীবনে চলার পথে মানুষকে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। রেনেটা ফাদিয়াও সেই মানুষদের একজন; যিনি তার বিবাহিত জীবনে ‘অদ্ভুত’ এক ঘটনা প্রত্যক্ষ করলেন। 

ইন্দোনেশিয়ার ২৪ বছর বয়সী এই নারী আবিষ্কার করেছেন—‘স্বামীর আগের বিয়ের অনুষ্ঠানেও’ যোগ দিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৯ বছর।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফাদিয়া তার অদ্ভুত এই অভিজ্ঞতার কথা টিকটকে শেয়ার করেছেন। ফাদিয়া যাকে বিয়ে করেছেন, ওই ব্যক্তি বয়সে তার থেকে ৩৮ বছরের বড়। বিয়ের পর তিনি বুঝতে পারেন শিশুকালে ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

আরো পড়ুন : স্বামী চিপস কিনতে ভুলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

ভাইরাল ক্লিপটিতে, ২০০৯ সালে স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবিতে শিশু ফাদিয়াকেও দেখা যাচ্ছে। ৬২ বছর বয়সী স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন। ফাদিয়া জানিয়েছেন, তিনি অতিথি হিসেবে ওই বিয়েতে গিয়েছিলেন। ওই দম্পতি তাদের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন।

তিনি আরও জানান, তারা একে অন্যকে চিনতেন না। ওই অনুষ্ঠানের পর দীর্ঘদিন তাদের কোনো দেখা-সাক্ষাৎ হয়নি। কিন্তু ২০১৯ সালে তাদের পথ আবার মিলে যায়। ২০২০ সালে তারা বিয়ে করেন এবং এক বছর পর একটি সন্তানের জন্ম দেন।

ফাদিয়া জানিয়েছেন, স্বামীর আগের বিয়ের অ্যালবাম দেখতে গিয়ে বিষয়টি তার নজরে আসে। ২০১১ সালে আগের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়। ফাদিয়া বলেছেন, ওই বিচ্ছেদের পেছনে কারণ হিসেবে তিনি ছিলেন না।

এস/ আই.কে.জে


নারী ‘স্বামীর বিয়ে’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250