বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরিকল্পনা কমিশন মধ্যম আয়ের মানুষের ফ্ল্যাট প্রকল্পের মেয়াদ বাড়ালো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করতে যাচ্ছে সরকার। অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প (উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে।

ব্যয় বৃদ্ধি ছাড়া শর্ত সাপেক্ষে ৬ মাস অর্থাৎ নভেম্বর ২০১১ থেকে ডিসেম্বর ২০২৪ এর পরিবর্তে নভেম্বর ২০১১ থেকে জুন ২০২৫ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রাজউকের প্রস্তাবনায় পরিকল্পনা মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধি করেছে।

বুধবার (২২শে জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা কমিশন গণমাধ্যমকে জানায়, প্রস্তাবিত বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসরণপূর্বক সম্পন্ন করতে হবে। প্রকল্প সমাপ্তির ৩ মাসের মধ্যে প্রকল্পের মূল্যায়ন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আইএমইডিতে প্রেরণ করতে হবে। প্রকল্পটি সমাপ্তির লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বরাদ্দ অনুসারে এ প্রকল্পের আওতায় অর্থছাড় ও ব্যয় নিশ্চিত করতে হবে। কোনো খাতের ব্যয় যেন প্রকল্প দলিলে নির্ধারিত প্রাক্কলনের চেয়ে বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

আরও পড়ুন: জাতীয় পার্টির সাথে বৈষম্য শুরু হয়েছে: জি এম কাদের

উত্তরা আদর্শ মডেল টাউনের (তৃতীয় ফেজ) ১৮ নম্বর সেক্টরে এ জন্য ২১৪ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি ভবনে একতলা বেজমেন্টসহ ১৬ তলাবিশিষ্ট ২৪০টি ভবন নির্মাণ করা হবে। এতে ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট থাকবে।

এসি/কেবি


পরিকল্পনা কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250