মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

অভিনেত্রী পপি এখন সৌদি আরবের মক্কায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনার পর থেকে ছিলেন মিডিয়া ও প্রেক্ষাগৃহের বাইরে। দীর্ঘদিন আড়ালে থাকার পর গত ফেব্রুয়ারিতে তিনি জানান, ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে তিনি বিয়ে করেছেন। তাদের সেই সংসারে জন্মেছে পুত্র আয়াত। বর্তমানে তিনি পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত।

সম্প্রতি পপি পরিবারসহ ওমরাহ হজ পালনে সৌদি আরব গেছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা পুরো পরিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

অন্যদিকে, গেল শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে পপির নতুন কোনো ছবি মুক্তি পেল। তবে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যায়নি তাকে। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য ডিরেক্টর’।

গত মাসে পপি জানিয়েছিলেন, তিনি প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফিরছেন। তবে তার আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে এবং তিনি এই সিনেমার প্রচারণায় অংশ নেবেন বলেও জানান। কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো প্রচারণায় অংশ নেননি।

জে.এস/

সাদিকা পারভীন পপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250