শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

দলছুট নিয়ে আমেরিকায় সংগীতসফরে বাপ্পা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের বাইরে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পী ও ব্যান্ডগুলো। গত এপ্রিলে কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। এবার দলছুট ব্যান্ড নিয়ে আমেরিকা যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দেশটির বিভিন্ন শহরে গান শোনাবে দলছুট। এ সফর দিয়ে ৯ বছর পর আমেরিকায় কনসার্ট করতে যাচ্ছেন বাপ্পা। সর্বশেষ ২০১৬ সালে দেশটিতে সংগীতসফর করেছিলেন তিনি।

বাপ্পা ও দলছুটের আমেরিকা সফর শুরু হবে আগামী ২০শে সেপ্টেম্বর। ওইদিন নর্থ ক্যারোলাইনার র‍্যালি শহরে গাইবেন তারা। এরপর পর্যায়ক্রমে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া, মিশিগানের ডেট্রয়েট, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান হোসে, টেক্সাসের ডালাস, অস্টিন ও হিউস্টন, নিউইয়র্ক সিটি, জর্জিয়ার আটলান্টাসহ বিভিন্ন শহরে আয়োজিত ১০টির বেশি কনসার্টে গান শোনাবে দলছুট। গত শুক্রবার (৮ই আগস্ট) রাতে আমেরিকা সফরের শিডিউল প্রকাশ করে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই তালিকা আরও বড় হবে।

দলছুটের এই সংগীতসফরের আয়োজনে রয়েছে আমেরিকা-ভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বছর পর বাপ্পা মজুমদার ও দলছুট আমেরিকা সফর করছে। এই আয়োজনকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান।

এদিকে সম্প্রতি বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বৃষ্টি পড়ে’ শিরোনামের গানটি। ২৫ বছর পর আবার নতুন করে সংগীতায়োজন করা হয়েছে এই গানের। দলছুট ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়পুর’-এ ছিল গানটি। প্রকাশ পেয়েছিল ২০০০ সালে। গানটির কথা শেখ রানার এবং সুর বাপ্পা মজুমদারের। ২৫ বছর পর নতুন সংগীতায়োজনের পাশাপাশি সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা মজুমদার। নতুন আয়োজনে শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টই নয়, রয়েছে আরও একটি বিশেষত্ব। গানটির ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে।

জে.এস/

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250