বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বন্ধ হচ্ছে আইফোন ১৫ প্রো ম্যাক্স , তালিকায় আরও পাঁচ মডেল!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অ্যাপল তাদের আইফোন ১৫ প্রো ম্যাক্স বিক্রি বন্ধ করে দিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। শুধু তাই নয় তালিকায় রয়েছে আরও পাঁচটি মডেল।

জানা গেছে, শিগগিরই বাজারে আসছে আইফোন ১৬ সিরিজ। এই নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই জানা গেল, পুরনো কয়েকটি আইফোনের মডেলে এবার ইতি টানতে চলেছে অ্যাপল। নতুন আইফোন সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গেই পুরনো ৬টি মডেলের বিক্রি বন্ধ করে দেওয়া হবে।

এই তালিকায় আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রিপোর্টে এই দাবি করা হয়েছে।

অ্যাপল তার প্রিমিয়াম মডেলের ফোনের বিক্রি বন্ধ করে দিতে পারে শুনে অনেকেই অবাক হয়েছেন। তবে গত কয়েক বছর ধরে সংস্থা যেভাবে কাজ করছে তাতে এমনটাই হওয়ার ছিল বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

আরো পড়ুন : বৃষ্টির সময় কত গতিতে মোটরসাইকেল চালানো নিরাপদ?

আরও জানা গেছে, সেপ্টেম্বরেই আইফোন ১৬ সিরিজ লঞ্চ করবে অ্যাপল। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে ৬টি আইফোন মডেল এবং একটি অ্যাপল ডিভাইস। 

সেগুলো হলো– আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৩, এয়ারপডস ২, আইফোন ১৩ মিনি এবং এয়ারপডস প্রো ফার্স্ট জেনারেশন।

কিন্তু আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এই তালিকায় নেই। অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার এই দুটি মডেলে থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।

অ্যাপল প্রতি বছরই কোনও না কোনও প্রোডাক্ট তুলে নেয়। এখন বিক্রি বন্ধ করা মানে অ্যাপল আর সেই মডেলগুলো তৈরি করবে না। নতুন মডেলের চাহিদা তৈরি করার এটা একটা উপায়। এখন যদি কেউ ১৫ প্রো বা ১৫ প্রো ম্যাক্স মডেল কিনতে চান, তাহলে এটাই সেরা সময়। কারণ এআই সাপোর্টেড এই মডেলগুলোতে এই সময় ডিসকাউন্ট মিলতে পারে।

এস/ আই.কে.জে/

আইফোন ১৫ প্রো ম্যাক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250