শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

পূজার দিনগুলোয় মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দুর্গাপূজা নিয়ে তিনি অনুভূতির কথা জানিয়েছেন গণমাধ্যমকে। অপু বিশ্বাস জানান, পূজার দিনগুলোয় মা-বাবাকেই সবচেয়ে বেশি মনে পড়ে তার।

এবারের দুর্গোৎসব ঢাকাতেই উদযাপন করেছেন জানিয়ে অপু বলেন, কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল না। দাদা-বউদির সঙ্গে বাসায় সময় কাটিয়েছি। এ বছর ঘরোয়াভাবেই পূজা উদযাপন করেছি। এ উৎসবে এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোয় মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তারা বেঁচে নেই। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই তাদের মিস করি। তবে পূজায় আরও বেশি কষ্ট লাগে।

শৈশবের স্মৃতি মনে করে অপু বলেন, বগুড়াতেই আমার বেড়ে ওঠা। ছোটবেলায় সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়স্বজন থাকতেন। পূজার এ সময়টায় সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।

পূজা মানেই নতুন পোশাক। সেই গল্পও শোনান অপু বিশ্বাস। বলেন, নতুন জামা পরে ভোরবেলা প্রতিমা দেখতে যাওয়া, মায়ের ভোগের খাবার, সবার সঙ্গে মিলে হৈ-হুল্লোড়- সবকিছু মিলে রঙিন হয়ে উঠত পূজা।

দুর্গোৎসবের খানাপিনা নিয়ে অভিনেত্রী বলেন, বাসায় বসে পূজায় টুকটাক রান্নার চেষ্টা করি। নিরামিষ রান্না মায়ের (শেফালি বিশ্বাস) কাছ থেকে শেখা। মায়ের সব রান্নাই আমার প্রিয়। তবে বেশি মনে পড়ে মায়ের হাতে মাখা চচ্চড়ি, পাঁচমিশালি সবজি আর আলুর দমের কথা।

তিনি জানান, মা এ খাবারগুলো অন্য রকমভাবে রাঁধতেন। প্রতিটি রান্নার উপাদানের নিজস্ব একটা স্বাদ রয়েছে। পূজার খাবারের মধ্যে আমার প্রিয় মহাষ্টমীর ভোগের থালা। ভোগের থালা মানেই খিচুড়ি, লাবড়া আর নানা পদের ভাজা। ওই খাবার অমৃত বলে মনে হয়।

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250