মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

মিম ‘আয়নাবাজি’ ছেড়েছিলেন কেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে সিনেমাটি করেননি তিনি।

মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘স্টার নাইট’–এ সিনেমাটি নিয়ে কথা বলেছেন মিম। মিমের কাছে অনুষ্ঠানের উপস্থাপক মৌসুমী মৌ জানতে চান, সিনেমাটি কেন ছেড়েছিলেন তিনি? মিম বলেন, ‘আমার মনে হয়েছিল, আমার চরিত্রটা ঠিকঠাক না। যার জন্য আমি পরে মানা করে দিই।’

চরিত্রটি করেছেন নাবিলা, ‘আয়নাবাজি’ দিয়েই সিনেমায় অভিষেক ঘটে তার। নাবিলার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকমহলে সাড়া ফেলেছিল।

মিম বলেন, ‘পরে যখন এটা (সিনেমা) সুপারহিট হয়, তখন অমিতাভ (রেজা) ভাই বলেছিলেন, ‘তুই তো করলি না। ছবি তো হিট হলো।’ এটা (হিট করা) ভালো, তাও একবারও আমার মনে হয়নি, ‘ওহ, আমি করিনি।’ এটা আমার মনে আসেনি। আমি তো চিন্তা করেই ছবিটা করিনি।’

নির্মাতা তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন মিম, সেই ছবিও ছেড়েছিলেন তিনি। মিম বলেন, “ফাগুন হাওয়ায়” সিনেমার ডেটের একটা ইস্যু ছিল। জিৎ দার একটা প্রোডাকশনের ডেট ছিল। ওখানে কমিটমেন্ট দেওয়া ছিল। যার কারণে ফাইনালি ওটা করা হয়নি।’

২০০৮ সালে নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মিমের। দেড় দশকের ক্যারিয়ারে ‘পরাণ’, ‘দামাল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘তারকাঁটা’, ‘পদ্মপাতার জল’সহ ২১টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালের ২৪শে নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘মানুষ’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে তাকে।

জে.এস/

বিদ্যা সিনহা মিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250