বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলা শিখছেন সাইফ আলি খান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলা শিখছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বলিপাড়ার অন্দরে খবর এমনই। আগামী তিন মাস কোনো কাজে হাত দেবেন না তিনি। শুধুই বাংলা ভাষা, উচ্চারণভঙ্গি রপ্ত করায় মন দেবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাইফ আলি খান। তবে সবটা খোলাসা করতে নারাজ অভিনেতা। এটুকু আভাস দেওয়ার পরেই মুখে কুলুপ এঁটেছেন তিনি। অভিনেতার দাবি— এ কাজ নিয়ে তিনি বেশি কিছু বলতে পারবেন না।

এমন খবরে কৌতূহল নেটিজেনদের— তবে কি বাংলা ছবিতে দেখা যাবে নবাবকে? অভিনেতার দাবি, কোনো এক বাঙালি ব্যক্তিত্বের জীবনীচিত্রে দেখা যাবে তাকে। পরিচালক কে, কার জীবনীচিত্র— সে ব্যাপারে কিছুই খোলাসা করে বলেননি সাইফ আলি খান। তবে অভিনেতা জানিয়েছেন, বহুদিন পর কোনো চরিত্রের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

চলতি বছরেরই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সাইফ আলি খান। সিনেমায় অভিনয়ের চেয়েও সেই ঘটনার জন্যই বেশ আলোচনায় উঠে আসে তার নাম। এই ঘটনার রেশ এখনো যেন তার স্মৃতিতে দগদগে। এ কথাও জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার অনুষ্ঠানে এসে সাইফ আলি খান বলেন, ওই ঘটনার স্মৃতি যেন তাড়া করে বেড়ায় তাকে। প্রায়ই মনে হয়, তিনি হয়তো শয্যাশায়ীও হয়ে যেতে পারতেন সারাজীবনের জন্য। এ পতৌদি পরিবারের নবাব বলেন, ওই ঘটনার পর তার পা অসাড় হয়ে গিয়েছিল। একসঙ্গে অভিনেতা কৃতজ্ঞ এই নতুন জীবন পাওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন, এটি তার পুনর্জন্ম হয়েছে।

জে.এস/

সাইফ আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250