মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি শেয়ার, কটাক্ষের মুখে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয় থাকেন। তবে বারবার বিয়ে ভাঙার কারণে সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রলিংয়ের শিকার হন তিনি। তিনবার বিবাহবিচ্ছেদের পর তার দুই সাবেক স্বামী বর্তমানে নতুন করে সংসার শুরু করলেও অভিনেত্রী এখনো একাই রয়েছেন। তবু জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে সামলে পেশাদার জগতে নিজেকে সক্রিয় রেখেছেন শ্রাবন্তী। 

কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিতর্ক যেন লেগেই আছে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে আবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন শ্রাবন্তী।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সাবানের ফেনাভর্তি বাথটাবে। সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার ভক্ত-অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন—নিজেকে সিক্ত করতে থাকুন।

সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অসংখ্য ভক্ত-অনুরাগী ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেছেন। আবার কেউ কেউ অভিনেত্রীর ব্যক্তিগতজীবন নিয়ে সহানুভূতি জানালেও, কেউ কেউ তির্যক মন্তব্য করতে ছাড়েননি। 

এক নেটিজেন কমেন্টবক্সে লিখেছেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ আরেক নেটিজেন লিখেছেন ‘ওয়াও, দারুণ!’ তবে প্রশংসার পাশাপাশি তীব্র কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। এক নেটিজেন লিখেছেন, ‘বুড়ি হয়ে আর কত রঙ দেখাবে।’ ঠাট্টার সুরে আরেক নেটিজেন লিখেছেন, 'ঠান্ডায় কত চান কর তা দেখাতে চাইছো?'

জে.এস/

টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250