মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘ময়দান’ সিনেমার বাজেট ২১০, আয় কত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অজয় দেবগন অভিনীত, অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত হিন্দি সিনেমা ‘ময়দান’ মুক্তি পেয়েছিল গত বছরের এপ্রিলে। তবে দর্শক টানতে ব্যর্থ হয় ছবিটি। ব্যবসায়িক ও সমালোচনামূলক—দুই ক্ষেত্রেই ভরাডুবি ঘটে। বলিউড প্রযোজক বনি কাপুরের স্বপ্নের এই প্রজেক্ট তৈরি হতে লেগেছিল প্রায় পাঁচ বছর।

২০১৯ সালে শুটিং শুরু হলেও করোনার দাপটে ছবিটি শেষ হতে গড়ায় ২০২৪ পর্যন্ত। শুরুর পরিকল্পনা ছিল ১২০ কোটি রুপি বাজেট, কিন্তু শেষ পর্যন্ত খরচ দাঁড়ায় প্রায় ২১০ কোটি রুপিতে। অথচ বক্স অফিসে আয় মাত্র ৬৮ কোটি রুপি। তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম।

বনি কাপুরের দুঃসহ অভিজ্ঞতা

চলচ্চিত্র সমালোচক কোমল নাথার সঙ্গে আলাপচারিতায় বনি কাপুর বললেন, ‌‌‘ময়দান বানাতে গিয়ে আমি বিপুল ক্ষতির মুখে পড়ি। ২০২০ সালের জানুয়ারিতে ছবির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছিল। মার্চের শেষ দিক থেকে ম্যাচের দৃশ্যধারণের পরিকল্পনা ছিল। বিদেশ থেকে ২০০-২৫০ জন খেলোয়াড়সহ বড় একটি টিম এসেছিল। ঠিক তখনই শুরু হলো লকডাউন। একাধিকবার ইউনিটকে ভারতে আটকে রাখতে হয়েছিল আমাকে। এর মধ্যে একবার ঘূর্ণিঝড় এসে গোটা স্টেডিয়ামের সেট উড়িয়ে নিয়ে যায়। বাজেট তখন ১২০ কোটির হলেও শেষে গিয়ে দাঁড়াল ২১০ কোটিতে।’

বাজেট ফুলে-ফেঁপে ওঠার কারণ

বনি কাপুর জানান, করোনার বিধিনিষেধের কারণেই বাজেট বেড়ে যায় সিনেমাটির। তার ভাষ্যে, ‘ম্যাচের দৃশ্য শুট করার সময় আমাদের প্রায় ৮০০ জনের ইউনিট থাকত। কোভিড বিধিনিষেধ মানতে গিয়ে সবাইকে তাজ হোটেল থেকে খাবার অর্ডার করেছি। চারটি অ্যাম্বুলেন্স আর চিকিৎসক সব সময় সেটে রাখতে হতো।’

বক্স অফিসে বারবার ব্যর্থ, কী বললেন নির্মাতা

একসঙ্গে ১৫০ জনের বেশি লোক শুটিং স্পটে রাখা যেত না। আলাদা করে পাঁচটি তাঁবুতে খাবার সরবরাহ করতে হয়েছে। শুধু বোতলজাত পানি সরবরাহেই যে খরচ হয়েছে, তা দিয়ে একটা ছোট বাজেটের সিনেমা বানানো সম্ভব ছিল।

ঋণ নিয়ে দেনা শোধ

ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরও ইউনিটের কারও পাওনা আটকে রাখেননি বনি কাপুর। তিনি বলেন, ‘ছবিটি ফ্লপ হয়েছে, কিন্তু যারা শ্রম দিয়েছে, তাদের দোষ নয়। আমি অনেকের টাকা মেটাতে ঋণ নিয়েছি। অনেকে তো ১০-১৫ শতাংশ ফি কমিয়েও আমাকে সহযোগিতা করেছে।’

পরিচালক ও গল্প

‘ময়দান’ পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। ছবির কাহিনি ছিল ভারতীয় ফুটবলের কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমকে কেন্দ্র করে। কিন্তু বিশাল বাজেট, দীর্ঘ বিলম্ব আর মহামারিজনিত চাপে শেষ পর্যন্ত এটি পরিণত হয় ভারতের ইতিহাসের অন্যতম বড় ফ্লপ ছবিতে।

বলিউড অভিনেতা অজয় দেবগন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250