শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

ম্যাককালাম থাকতে চাইলেও তার বিদায় চান জিওফ্রে বয়কট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ক্রিকেটে বাঁকবদল ঘটে ২০২২ সালে। টেস্ট দলের অধিনায়ক হন বেন স্টোকস, প্রধান কোচের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাককালাম। দুজন মিলে টেস্টে আক্রমণাত্মক খেলার নতুন ধারা শুরু করেন, নাম তার ‘বাজবল’। শুরুর দিকে এল সফলতাও। এই কোচ ও অধিনায়ক জুটি মিলে প্রথম ১১ টেস্টের ১০টিতেই জিতেছেন। কিন্তু তারপর?

অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। প্রাথমিক সেই সাফল্যের পর এ পর্যন্ত ৩৩ টেস্টের মধ্যে ইংল্যান্ডের জয় ১৫টি, হার ১৬টি। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে চলতি অ্যাশেজে দুই ম্যাচ হাতে রেখেই প্রথম তিনটি টেস্ট হেরে সিরিজ হারও নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের।

শুধু কি তা–ই, হারের ধরনটা কেমন ছিল, সেটা বোঝা যায় এই পরিসংখ্যানে—মাঠের খেলায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে মাত্র ১১ দিনেই, যেখানে পাঁচ টেস্ট মিলিয়ে মাঠে খেলা হওয়ার কথা ২৫ দিন। তাতে ওলট–পালট হয়েছে রেকর্ড বইও।

পরিস্থিতি যখন এমন, তখন ইংল্যান্ড থেকে স্টোকস–ম্যাককালামদের বিপক্ষে তোপ দাগাই স্বাভাবিক। আর সেই কাজটি বেশ ঝাঁজের সঙ্গেই করেছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার জিওফ্রে বয়কট। সাবেক এই ওপেনার ইংল্যান্ড ক্রিকেটের খেলার ধারা পাল্টে দেওয়ার প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন স্টোকস–ম্যাককালামকে। কিন্তু পাশাপাশি এটাও মনে করেন, ইংল্যান্ডের জন্য ম্যাককালামের সঙ্গে সম্পর্কছেদের সময়টাও এখনই।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’–এ কলাম লিখেছেন ষাটের দশকের শুরু থেকে আশির দশকের প্রারম্ভ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০৮ টেস্ট ও ৩৬ ওয়ানডে খেলা বয়কট। সেখানে তিনি তিনটি পরামর্শও দেন—আরও বাস্তববাদী হয়ে খেলা, বাজবল–দর্শন ত্যাগ করা এবং নতুন একজন কোচ নিয়োগ করা।

বয়কট লেখেন, ‘আমাদের ক্রিকেটের জন্য বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম যা করেছেন, সে জন্য তাদের অনেক কৃতিত্ব পাওয়া উচিত। কিন্তু এটা নিশ্চিত যে বাজবলের সময়সীমা শেষ হয়েছে।’ 

বয়কট এরপর যুক্তি দেন, ‘অতিরিক্ত অহংকার সাধারণ বিচারবুদ্ধির জায়গাটা নিয়ে নিয়েছে এবং এভাবে চলতে দেওয়া যায় না। স্টোকস এবং ম্যাককালাম এমন মানুষ, যারা কোথায় গর্ত খুঁড়ছেন জানেন না। তারা যেটা করছেন, সেটা কাজ না করলে অবশ্যই গর্ত খোঁড়া থামাতে হবে। পরবর্তী ধাপে উঠতে পরিবর্তন অত্যাবশ্যক। কী করা যায়? কোচ পাল্টানো যায়।’

৮৫ বছর বয়সী বয়কট এরপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি–কে পরামর্শ দেন তার কলামে, ‘ভালো খেলার বিষয়ে আমরা এই যুগলকে (ম্যাককালাম এবং স্টোকস) নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। সেরা দলগুলোর বিপক্ষে প্রত্যাশিত ফল মিলছে না। তাই রব কির জন্য ব্যবস্থা নেওয়ার সময়টাও এখনই।’

ম্যাককালামের সঙ্গে ইংল্যান্ডের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের পর। এর মধ্যে ঘরের মাঠে অ্যাশেজও খেলবে ইংল্যান্ড। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ইংল্যান্ড জয়ের (১২) চেয়ে টেস্ট হেরেছে (১৩) বেশি। সব মিলিয়ে স্টোকস–ম্যাককালাম জুটিতে ৪৪ টেস্টে ২৫ জয় ও ১৭ ম্যাচ হেরেছে ইংল্যান্ড। ম্যাককালামের সময়ে ইংল্যান্ড চারবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়ে একবারও জিততে পারেনি।

ম্যাককালাম স্বীকার করেছেন ইংল্যান্ড কোচ হিসেবে তার ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এই পদে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন ৪৪ বছর বয়সী এই কোচ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ সালে ইংলিশ সামারে তিনি নিজেকে এই দলের কোচ হিসেবে দেখেন কি না? ম্যাককালামের উত্তর, ‘আমি জানি না। এটা আমার ওপর নির্ভর করছে না। আমি শুধু নিজের কাজটা করে যাব। এখানে (অস্ট্রেলিয়া) যে ভুলগুলো করেছি, সেগুলো থেকে শেখার চেষ্টা করব। কিছু সমন্বয় করব। এ প্রশ্নটি অন্য কারও জন্য, আমার জন্য না।’

নিউজিল্যান্ডের সাবেক এই ওপেনার যে ইংল্যান্ডের কোচের পদটি ছাড়তে চান না, সেটা বোঝা গেল তার পরের কথায়, ‘কাজটা ভালো। মজা লাগে। ছেলেদের সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়। কিছু অর্জন করতে রোমাঞ্চকর ক্রিকেট খেলতে হয়, আমার জন্য এটা হলো মানুষের ভেতর থেকে সেরাটা বের করে আনা।’

ব্রেন্ডন ম্যাককালাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250