শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে, এমন কনটেন্টটি ঠিক নয়: কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কনটেন্ট (আধেয়) সঠিক নয় বলে জানিয়েছে কারা অধিদপ্তর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) কারা অধিদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ আগত আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে—এমন দাবি করে একটি কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি কারা কর্তৃপক্ষের নজরে পড়েছে। ওই কনটেন্টে আতাউর রহমান বিক্রমপুরী কারাগারের কয়েদি বা হাজতিদের দিয়ে জঙ্গিবাদের বিষয় উদ্ধৃতি করে মারধর করা হয়েছে বলে তথ্য প্রচার করা হয়। প্রকৃতপক্ষে তথ্যটি সম্পূর্ণই মিথ্যা ও বিভ্রান্তিমূলক।

এ ধরনের কোনো ঘটনাই কারাগারে ঘটেনি উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে নিরাপদ ও সুস্থ আছেন। একটি চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে বলে কারা কর্তৃপক্ষ মনে করে। এ ধরনের বিভ্রান্তিমূলক ও অপপ্রচার থেকে সচেতন থাকতে সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

২৩শে ডিসেম্বর রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় আতাউর রহমান বিক্রমপুরীকে। তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) হাতে হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান গত বুধবার সুখবর ডটকমকে বলেছিলেন, আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।

আতাউর রহমান বিক্রমপুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250