রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

পদ্ম পুরস্কার নিয়ে সনু নিগমের প্রশ্ন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দু’দিন আগেই পদ্ম-পুরস্কারের তালিকা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় বাংলা তথা বাঙালির নাম উজ্জ্বল করেছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কররা। এর মাঝেই রোববার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক গায়ক সনু নিগম।

প্রতিবছরের মতো এবারও প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র  দিবসের (২৬শে জানুয়ারি) আগের দিন (শনিবার) রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন মোট ১৩৯ জন। তার মধ্যে ৭ পদ্মবিভূষণ, ১৯ পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে। 

তবে সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান এবং কিশোর কুমারের মতো কিংবদন্তি গায়কদের পদ্ম পুরস্কার না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন আরেক সংগীতশিল্পী সনু নিগম।

তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কেন এই আইকনিক শিল্পীদের মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে না!

আরও পড়ুন: ‘পদ্মশ্রী’ পাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এমন গায়ক আছেন যারা সারাবিশ্বে সংগীতশিল্পীদের অনুপ্রাণিত করেছেন। তাদের একজন পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন, আর তিনি হলেন মোহাম্মদ রফি সাহেব। অন্যদিকে কিশোর কুমারজি পদ্মশ্রীও পাননি।’

সনু আরও বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে অলকা ইয়াগনিকজির এত দীর্ঘ এবং অসাধারণ ক্যারিয়ার রয়েছে অথচ তাকে এখনও পুরস্কার দেওয়া হয়নি। শ্রেয়া ঘোষাল বছরের পর বছর ধরে গেয়ে চলেছেন, তিনিও স্বীকৃতির দাবিদার। সুনিধি চৌহান একটি পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন তার অনন্য কণ্ঠ দিয়ে, কিন্তু তিনি কোন পুরস্কার পেয়েছেন?।’

উল্লেখ্য, ২০২২ সালে সনু নিগম পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

সূত্র: এনডি টিভি   

এসি/কেবি


পদ্ম পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250