শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সম্পর্কের শুরুতে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন সাইফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান বলিউডের অন্যতম চর্চিত দম্পতি। ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এ তারকা জুটি। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন বরাবরই নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত, শুরুর দিনগুলো তা মোটেও  মসৃণ ছিল না। সম্প্রতি সাইফ আলি খান নিজেই স্বীকার করে নিয়েছেন, সম্পর্কের শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। 

২০০৮ সালে ‘টশন’ সিনেমার শুটিং সেটে। শহীদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে তখন একা ছিলেন কারিনা কাপুর। সেই সিনেমার সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন পতৌদি পরিবারের ছোট নবাব। তবে প্রেমের জোয়ারে ভাসলেও মনের কোণে ছিল অজানা এক ভয়।

সাইফ আলি খান বলেন, সম্পর্কের শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয়। তিনি বলেন, আমি আসলে খুব একটা সহজ মানুষ নই। এর আগে আমি এমন অনেক নারীর সঙ্গে মিশেছি, যাদের সিনেমার জগতের সঙ্গে কোনো যোগসূত্র ছিল না।  অভিনেতা বলেন, কারিনা যখন আমার জীবনে এলো, তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর সঙ্গে কাজ করা অন্য নায়কদের আমি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম।

তিনি বলেন, কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে। ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী, ঠিক তেমনি একজন অসাধারণ স্ত্রী এবং মা। ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি।

সাইফ আলি খান বলেন, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন।

জে.এস/

কারিনা কাপুর সাইফ আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250