মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং, আঘাত পেয়ে বিশ্রামে সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন সালমান খান। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির লাদাখের শিডিউলের শুটিংয়ে আহত হন সালমান।

সিনেমার একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, সালমান খান ও সিনেমার কলাকুশলীরা লাদাখে শূন্যের নিচে ১০ ডিগ্রির তাপমাত্রায় শুটিং করেছেন। শারীরিকভাবে আহত অবস্থা ও কম অক্সিজেন সত্ত্বেও সালমান নিজের সর্বোচ্চটা দিয়েছেন।

লাদাখে ৪৫ দিন ধরে অ্যাকশন ও বিভিন্ন দৃশ্যের শুট হয়েছে। এর মধ্যে ১৫ দিন শুটিংয়ে ছিলেন সালমান খান। শুটিংয়ের সময় আঘাত পান অভিনেতা। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন। এখন সালমান বিশ্রামে আছেন। তারপর মুম্বাই শিডিউলে ফিরবেন। শুটিংয়ের দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে মুম্বাইয়ে শুরু হবে।

জে.এস/

বলিউড অভিনেতা সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250