ছবি: সংগৃহীত
দশ বছর ধরে প্রেম করছেন দুই কোরীয় তারকা শিন মিন–আ ও কিম উ–বিন। প্রণয়ের সম্পর্কটা এবার পরিণয়ে রূপলাভ করছে। ডিসেম্বরে বিয়ে করছেন এই জুটি। তথ্যসূত্র: কোরিয়া হেরাল্ড।
দুজনের এজেন্সি এএম এন্টারটেইনমেন্ট এক বিবৃবিতে বলেছে, ‘দীর্ঘদিনের সম্পর্কটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে; এবার শিন ও কিম আজীবনের জন্য সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
এজেন্সিটি জানিয়েছে, ২০শে ডিসেম্বর সিউলে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। তবে বিয়েটা কোন ভেন্যুতে হবে—তা খোলাসা করা হয়নি। এজেন্সির ভাষ্য, বিয়ের পরও দুজনই অভিনয়ে মনোনিবেশ করবেন।
এর আগে ফ্যান কমিউনিটিতে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেছেন কিম। তিনি লিখেছেন, ‘যারা সব সময় নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—আমি সবার আগে তাদের সঙ্গেই খবরটি শেয়ার করছি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি বিয়ে করতে যাচ্ছি। যে মানুষটি বহু বছর ধরে আমার পাশে থেকেছে, তার সঙ্গে আমি পরিবার গড়ে তুলতে যাচ্ছি, এবং আমরা একসঙ্গে সামনে এগিয়ে যেতে চাই।’
২০০৮ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন কিম, ২০১১ সালে অভিনয়ে নাম লেখান। ‘আওয়ার ব্লুজ’, ‘জেনি, মেক আ উইশ’, ‘দ্য হেয়ার্স’সহ বেশ কয়েকটি আলোচিত কে ড্রামায় অভিনয় করেছেন কিম।
এর মধ্যে ‘আওয়ার ব্লুজ’–এ কিমের সহশিল্পী ছিলেন শিন মিন-আ। ১৯৯৮ সালে একটি ফ্যাশন ম্যাগাজিনের দেখা গেছে শিনকে। ‘আওয়ার ব্লুজ’ ছাড়াও ‘হোমটাউন চা-চা-চা’সহ বেশ কয়েকটি হিট কে ড্রামায় অভিনয় করেছেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন