শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আজ শিল্পকলায় বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিবেকানন্দ থিয়েটারের নাটক ‘ভাসানে উজান’। এতে একক অভিনয় করছেন নাট্যশিল্পী মো. এরশাদ হাসান। আজ শুক্রবার (২১শে নভেম্বর) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি। ভাসানে উজান উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তিনি বাংলাদেশের মঞ্চে একক অভিনয়ের পথিকৃৎ।

দেশের তারুণ্যনির্ভর সক্রিয় নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ভাসানে উজান। দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টল স্পিরিট’ অবলম্বনে এটি রচিত। নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়।

নাটকটির নির্মাণ নেপথ্যে মঞ্চ ও আলোক সজ্জায় কাজ করছেন পলাশ হেন্ড্রি সেন। সেখানে দেখার মাঝে অদেখা, আবার অদেখার মাঝে দেখাকে দৃশ্যমান করে তুলতে চেষ্টা করবেন। সংগীতে সুরের মূর্ছনা তুলবেন হামিদুর রহমান পাপ্পু। কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার যাত্রার অভিনয় আঙ্গিকের ফিউশনের ওপর জোর দিয়েছেন। রূপসজ্জায় আছেন নির্দেশক শুভাশীষ দত্ত নিজেই।

জে.এস/

বিবেকানন্দ থিয়েটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250