রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

হাবিবের সঙ্গে গাইলেন তাজিকিস্তানের গায়িকা, কে তিনি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে গান গেয়েছেন তাজিক শিল্পী মেহেরনিগর রুস্তম। কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমে ‘মহা জাদু’ শিরোনামে গানটি গেয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) রাতে প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া, তিনি দুর্বিন শাহর শিষ্য।

গানটি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা লিখেছে, ‘বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতার মতো। “মহা জাদু” উদ্‌যাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরি টান।’

এটি তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান, এটিই কোক স্টুডিও বাংলায় হাবিবের প্রথম গান। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো পেল তাজিক শিল্পী মেহেরনিগরকে।

তাজিকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকারের মধ্যে একজন মেহেরনিগর রুস্তম। ১৯৯৪ সালের ১৪ই অক্টোবর তার জন্ম, সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা।

প্রায় এক দশকের ক্যারিয়ারে ‘গুল’, ‘নিগিন আনোর’, ‘আনার আনার’সহ বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামেও বেশ সরব মেহেরনিগর রুস্তম। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।

জে.এস/

হাবিব ওয়াহিদ মেহেরনিগর রুস্তম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250