বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

দুর্গাপূজায় নতুন আঙ্গিকে বুলবুল আহমেদের ‘দেবদাস’ সিনেমার গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ও নায়ক বুলবুল আহমেদ অভিনীত ‘দেবদাস’ সিনেমার ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ গানটি নতুন আঙ্গিকে দর্শকের সামনে এল।

‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমে থাকছে ছয়টি গান। সব গানেই কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা।

এর আগে বুলবুল আহমেদের জন্মদিন উপলক্ষে গত ৪ঠা সেপ্টেম্বর প্রথম গান প্রকাশিত হয়। ‘সঙ্গিনী’ চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এল’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আজাদ রহমান।

দ্বিতীয় মৌসুমে আরও থাকছে ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আবার দুজনে দেখা হল’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’।

দ্বিতীয় মৌসুমের গান মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) থেকে দেখা যাচ্ছে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এই পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আহমেদ আবারও দর্শকদের স্মৃতিতে নতুনভাবে ফিরে আসবেন বলে মনে করেন আয়োজকেরা।

২০১৩ সালে বাবার অভিনীত গান নিয়ে ‘মহানায়কের গান’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিলোত্তমা। পরে গানগুলো সিলন টি কর্তৃপক্ষের নজরে আসে।

জে.এস/

তাহসিন ফারজানা তিলোত্তমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250