বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

মা হারালেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, রানী মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ বিকেলে ৭৫ বছর বয়সে মারা গেছেন।’

শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই গভীর শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে আমরা বিনীতভাবে সবার কাছে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মায়ের সঙ্গে রানীর ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও কৃষ্ণা মুখার্জি রানীর অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন। সিনেমাটিতে সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করা এক মায়ের চরিত্রে অভিনয় করেন রানী।

সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে রানী জানিয়েছিলেন, বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ভিডিও দেখলেও চরিত্রটি নির্মাণে সবচেয়ে বেশি অনুপ্রেরণা নিয়েছিলেন নিজের মায়ের কাছ থেকে।

রানী জানান, চরিত্রটিতে নিজের ব্যাখ্যা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। বাস্তব চরিত্রের সঙ্গে অতিরিক্ত মিল খোঁজার পরিবর্তে নিজের অভিজ্ঞতা থেকে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন। তার ভাষায়, কৃষ্ণা ছিলেন তার পরিচিত ‘সবচেয়ে বাঙালি মানুষ’। সন্তানদের হাতে তুলে খাওয়ানো, কপালে টিপ পরিয়ে দেওয়া—মায়ের এসব আচরণ থেকেই তিনি চরিত্রটির জন্য শক্তি ও অনুপ্রেরণা পেয়েছিলেন।

কৃষ্ণা মুখার্জি নিজেও ছিলেন সাবেক প্লেব্যাক গায়িকা। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন। রাম মুখার্জি ফিল্মালয়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান।

মায়ের মৃত্যুর মধ্য দিয়ে রানীর পরিবারে নেমে এসেছে গভীর শোক।

কৃষ্ণা মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250