বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

ইরানে সরকার পরিবর্তন লক্ষ্য নয়, দাবি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন ইসরায়েলি সামরিক অভিযানের লক্ষ্য নয়। তবে সংঘাতের ফলে সেটি ঘটে যেতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। খবর বিবিসির।

আজ মঙ্গলবার (১৭ই জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেজিওনে এক সাংবাদিক সম্মেলনে সার বলেন, ‘আমাদের তিনটি মূল লক্ষ্য রয়েছে— প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ভয়াবহ আঘাত হানা, যা এখনো শেষ হয়নি। আমাদের সামনে আরও লক্ষ্য রয়েছে।’

তিনি আরও বলেন, 'ইসরায়েলের বিমানবাহিনী এখন ইরানের আকাশে কৌশলগত আধিপত্য অর্জন করেছে।'

দ্বিতীয় লক্ষ্য হিসেবে সার উল্লেখ করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বিপর্যস্ত করা। তৃতীয়ত, ইসরায়েল রাষ্ট্র হিসেবে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা ইরান করছে, সেটিকে চূর্ণ করা।

বিশ্লেষকদের মতে, সারের বক্তব্য ইঙ্গিত দেয়—ইসরায়েল বর্তমানে প্রতিরোধের বদলে আক্রমণাত্মক কৌশল নিয়েছে, যার মধ্যে কৌশলগত লক্ষ্য স্পষ্ট থাকলেও সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250