মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫

মার্ক জাকারবার্গ হচ্ছেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিলিকন ভ্যালির আলোছায়ায় ঘেরা জগৎ নিয়ে আবারও আসছেন অ্যারন সোরকিন। আর এবার ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক পার্ট ২’-তে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ভূমিকায় দেখা যেতে পারে এমি বিজয়ী ও অস্কার মনোনীত অভিনেতা জেরেমি স্ট্রংকে। খবর ভ্যারাইটির।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ও সমালোচকদের প্রশংসা পাওয়া ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, যা তাকে অস্কার মনোনয়ন এনে দেয়। এবার সেই চরিত্রেই জেরেমি স্ট্রংকে দেখা যেতে পারে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। প্রথম কিস্তিতে শুধু চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকলেও এবারের সিক্যুয়েলে অ্যারন সোরকিন থাকছেন পরিচালক হিসেবেও।

ছবিটির অন্য মুখ্য চরিত্রে আলোচনায় রয়েছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট, তবে কারোর সঙ্গেই এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে হার্ভার্ডের এক অন্তর্মুখী ছাত্র থেকে জাকারবার্গের প্রযুক্তির ধনকুবের হয়ে ওঠার কাহিনি দেখানো হয়েছিল। নতুন কিস্তির কাহিনির সূত্র, ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত জেফ হরভিটজের অনুসন্ধানমূলক প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’। সেখানে কিশোরদের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয়।

জেরেমি স্ট্রং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকেন্দ্রিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রয় কোহনের চরিত্রে অভিনয় করে অস্কারের মনোনয়ন পান। তবে তার সবচেয়ে আলোচিত চরিত্র এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের কেন্ডাল রয়, যিনি এক মিডিয়া সাম্রাজ্যের সংকটে ভোগা উত্তরসূরি।

জে.এস/

হলিউড মার্ক জাকারবার্গ হলিউড অভিনেতা জেরেমি স্ট্রং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250