মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

এখন কোথায় আছেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। ‘হঠাৎ বৃষ্টি’, ‘সাথী’, ‘সঙ্গী’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীকে আর বাংলা সিনেমায় দেখা যায় না। তিনি এখন কোথায় আছেন, কী করছেন?

কলকাতায় জন্ম নেওয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি ছিল ‘যোদ্ধা’। তবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাথী’ সিনেমায় সোনালি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জিৎ-প্রিয়াঙ্কা জুটির এই ছবি ছিল টালিউডের ব্লকবাস্টার।

এর মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা। তামিল, কন্নড় সিনেমায় খ্যাতি পেতে থাকেন। ফলে বাংলা সিনেমা কমিয়ে দেন।

২০১১ সালে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হ্যালো মেমসাহেব’–এর পর আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাকে। এরপর টালিউড থেকে হারিয়ে যান। বাংলা সিনেমার দর্শকেরা ভেবেছিলেন, তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু তা নয়, তিনি দাপটের সঙ্গে কাজ করছিলেন তামিল ও কন্নড় ছবিতে।

‘এইচ টু ও’, ‘আইস’, ‘রাজা’, ‘শ্রীমতী’, ‘দেবকী’র মতো আলোচিত তামিল ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন।

গত ২২শে আগস্ট মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত কন্নড় সিনেমা ‘কামারো ২ ’; ছবিতে তার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

২০০৩ সালে কন্নড় ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক উপেন্দ্র রাওকে বিয়ের পর থেকে তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী নয়, প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে পরিচিতি পেয়েছেন।

 জে.এস/

টালউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250