বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

পরিবার পরিকল্পনায় পরিদর্শিকা পদে ৭৬২১ জনের ফলাফল দিতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা অধিদপ্তর আওতাধীন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (১৫ই ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

আরও পড়ুন: ভারতীয় টিভি চ্যানেল বন্ধে রিটের শুনানি জানুয়ারিতে : হাইকোর্ট

রায়ের পর আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১০৮০টি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা বাংলাদেশ থেকে আবেদনকারিকারীরা আবেদন করে পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ২৯শে জানুয়ারি লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হন। এবং রিটকারীরাসহ সব লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।

তবে ভাইভা পরীক্ষা শেষ হওয়ার পরও রেজাল্ট প্রকাশ না করে গত ১৪ই জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। পরে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

এসি/কেবি

পরিবার পরিকল্পনায় পরিদর্শিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250