মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরুর অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে পৃথক ২১টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সিনেট ভবনে পাঠানো হয়েছে, সেখানে গণনা করা হবে।

এ বিষয়ে ২১ নম্বর ছাত্র হলের রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা সকাল থেকেই খুব উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করেছি। আমাদের কেন্দ্রে প্রত্যাশার থেকে বেশি ভোট পড়েছে। এখন আমরা ব্যালটগুলো সিনেটে পাঠাব এরপর নির্বাচন কমিশন হয়তোবা গণনার প্রক্রিয়া শুরু করবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250