শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয় জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে দেখা যায়নি চলচ্চিত্রে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।

অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন।

তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি।

রিচি সোলায়মান বলেন, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’

পরিচালক জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে।

চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করার সব সময়ই আমার ইচ্ছে ছিল।’

সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানান এই অভিনেত্রী।

জে.এস/

রিচি সোলায়মান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250