শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

নিবন্ধন পেলো নুরের গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের ৫১তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো গণঅধিকার পরিষদ (জিওপি)। দলটির প্রতীক ‘ট্রাক’।

সোমবার (২রা সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। উক্ত দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৫১।

গণঅধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়ে দলটি।

তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত ২৮ আগস্ট নিবন্ধন দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে সাত দিনের আল্টিমেটাম দেন দলটির সভাপতি মো. নুরুল হক নুর।

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতা নুরুল হক নুর ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ডাকসুর ভিপি নির্বাচিত হন। পরে তার নেতৃত্বে ২০২১ সালের অক্টোবরে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ গঠন করা হয়।

একপর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তবে দল গঠনের দুবছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধ দেখা দেয়।

২০২৩ সালের ১লা জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন। অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দুপক্ষের সমঝোতার খবর পাওয়া গিয়েছিল।

ওআ/কেবি

গণঅধিকার পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250