বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ

খুনির কঠোরতম শাস্তি চাইলেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।'

তার এই পোস্টে অনেকেই জয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরো কঠোর করার দাবি তুলছেন।

জানা গেছে, সোমবার (১লা ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।

পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’

এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

জে.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250