শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

ন্যান্‌সির কণ্ঠে সাবিনা ইয়াসমীনের গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘জীবন নৌকা’ সিনেমায় সাবিনা ইয়াসমীন গেয়েছিলেন ‘তুমি তো এখন আমারই কথা ভাবছো’ গানটি। আলম খানের সহধর্মিণী গুলবানু খানের লেখা এবং আলম খানের সুর করা গানটি দারুণ জনপ্রিয় হয়। এবার সাবিনা ইয়াসমীনের গাওয়া সেই গান নতুন করে কণ্ঠে তুললেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। নতুন করে সংগীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার।

ন্যান্‌সির গাওয়া গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন শেখ সাদি ও প্রথমা দাশ। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে ১লা অক্টোবর প্রকাশ পেয়েছে গানের ভিডিওটি।

এবারই প্রথম নয়, এর আগেও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন ন্যান্‌সি। ন্যান্‌সি জানিয়েছেন, শুধু অনুষ্ঠানেই নয়, ছোটবেলা থেকে সাবিনা ইয়াসমীন, রুনা লায়লাদের গান শুনে ও গেয়ে বেড়ে উঠেছেন তিনি। জানা গেছে, আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান নতুন করে গাওয়ার পরিকল্পনা রয়েছে ন্যান্‌সির। পর্যায়ক্রমে সেই গানগুলোও প্রকাশ করা হবে।

জে.এস/

নাজমুন মুনিরা ন্যান্‌সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250