সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হতে পারে: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। আজ শুক্রবার (১৭ই অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। ‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে।

এতে আরও বলা হয়, সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি এরই মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বিকেল ৪টায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টিপাতের কারণে চেয়ারের কভার ভিজে যায়। এতে স্বেচ্ছাসেবক এবং কর্মীরা দ্রুত চেয়ারের কভারগুলো প্রতিস্থাপন করতে বাধ্য হন।

জাতীয় সনদ স্বাক্ষর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250