রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী *** সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের *** আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট *** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান

‘শিশু শ্রম নিরসনে মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিশু শ্রম নিরসনে সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গতকাল শনিবার (১৭ই মে) উপদেষ্টা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসসের।

এ সময় উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রম একটি বড় সমস্যা। কৃষক পরিবারের শিশুরা মাঠে কাজ করছে, জেলেরা তাদের সন্তানদের নিয়ে মাছ ধরছে এবং ইটভাটায় শিশুরা শ্রম দিচ্ছে। এর ফলে অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এ সব শিশু পরিবারের আর্থিক চাপ কমাতে বাধ্য হয়ে কাজে নামছে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উপদেষ্টা বলেন, সুবিধাবঞ্চিত, পথশিশু, শ্রমজীবী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সব সংস্থাকে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।

উপদেষ্টা আরও বলেন, শিশুদের অধিকার, সুরক্ষা ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিতে জাতীয় শিশু কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। এ ছাড়া শিশু শ্রম নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি কাজ করছে।

এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, বাংলাদেশে শিশু শ্রম একটি জটিল সামাজিক সমস্যা এবং এটি নিরসনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু শ্রম নিরসন বিষয়ক নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে রয়েছে পুনর্বাসন, সামাজিক সুরক্ষা ও গণসচেতনতা বাড়ানো।

গতকাল অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি নিরান রামজুথান, মৌলভীবাজার জেলার জেলাপ্রশাসক ও পুলিশ সুপার, ইউনিসেফ বাংলাদেশ, আইএলও কান্ট্রি অফিস বাংলাদেশ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা।

আরএইচ/

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শিশু শ্রম নিরসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250