মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও

এবার ভালো করার জন্য আসছি: ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভরা মন নিয়ে বিদায় নেন কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট অংকের অর্থ লেনদেনের কথা গত মাসেই বলেছিলেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

রোববার (৩১শে মার্চ) দুপুরে মিশা সওদাগর-ডিপজল প্যানেলের পক্ষ থেকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তারা। এরপরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়েও মুখ খুলেন ডিপজল।

ডিপজল বলেন, ‘টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিৎ। যারাই এই কাজ করেছে তাদের উচিৎ এটা বন্ধ করা। আমাদের মানুষ অস্বচ্ছল থাকতে পারে, টাকা চাইতে পারে কিন্তু এভাবে না। কিছু টাকায় বিক্রি যারা হন, তারাও এই টাকা কয়দিন খাবেন? বড়জোড় ১ মাস। তারপর কী করবেন? আমার কথা টাকার দিকে না তাকিয়ে দেখেন সমিতির কিসে ভালো হবে। দেখেন আমার কথা আর জবান মিল আছে কি-না? অবশ্যই আমার জবান মিল আছে।  

আরো পড়ুন: শুটিং ফ্লোর থেকে প্রেমিকে নিয়ে উধাও নায়িকা!

এই অভিনেতা আরো বলেন, নির্বাচন হবে, জয় পরাজয় আছে। তবে এবার ভালো করার জন্য আসছি, নেওয়ার জন্য আসিনি। জীবনভর এখানে দিয়ে এসেছি, এবারও যা লাগে দেব কিন্তু ভালো কিছু আশা করি।

আসছে ১৯শে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসি/ আই.কে.জে

ডিপজল ইলিয়াস কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250