শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আকর্ষণীয় হতে গিয়ে চরম বিপাকে অভিনেত্রী, ছুটলেন হাসপাতালে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে সৃষ্ট শারীরিক জটিলতা নিয়ে ভুগছেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া।  সূত্র: এনডিটিভি। 

ভারতীয় গণমাধ্যম বলছে, মূলত স্তনের আকার বৃদ্ধি করার জন্য অস্ত্রোপচার করেছিলেন শার্লিন। তবে হঠাৎ এই অভিনেত্রীর পিঠে, ঘাড়ে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় তাকে ফের হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে গিয়ে অস্ত্রোপচার করে কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করেন।

তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে শার্লিন চোপড়া জানিয়েছেন, গত কয়েক বছর আগে তিনি কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি করেছিলেন। এর ফলে তার শরীরের ঊর্ধ্বাঙ্গের ওজন বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণেই সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়।

শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি তিনি সেই অস্ত্রোপচার করান।

শার্লিন আরো জানান, স্তন ছাড়া মুখেও তিনি ‘ফিলার’ ব্যবহার করেছিলেন।

কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসেই মুখের সব ফিলার সরিয়ে ফেলেন। বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

জে.এস/

শার্লিন চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250