বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা

পালিয়ে গেলেন ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গাড়ি থেকে নামতেই শোনা গেল ‘গো ব্যাক…গো ব্যাক’ স্লোগান। তারপরও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন দেহরক্ষীরা।  

পশ্চিমবঙ্গের আরজি কর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যেতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে।

এদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানের জোর আরও বাড়তে থাকে কলকাতায়। ১৪ই আগস্টের মতো শ্যামবাজারে এদিনও ছিল প্রচুর মানুষ। তাদের হাতে মোমবাতি, প্ল্যাকার্ড। 

হঠাৎ ঋতুপর্ণা এসেছেন শুনেই চিৎকার করে ওঠেন আন্দোলনকারীরা। কালো কাঁচের গাড়িতে গিয়ে তারা ধাক্কা মারতে থাকেন। 

এ সময় সাংবাদিকদের ঋতুপর্ণা জানান, একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছেন তিনি। কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হলো, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘আলো আসবেই’-এর মতো আরো একটি গোপন গ্রুপ আছে : মনিরা মিঠু

এর আগে ১৪ই আগস্ট যখন রাত দখল হয় তখন দেশে না থাকার কারণে সেখানে যোগ দিতে পারেননি অভিনেত্রী। তবে দুদিন পর প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকার হন ঋতুপর্ণা সেনগুপ্ত। 

সেই ঘটনার পর ৪ঠা সেপ্টেম্বর যখন ফের রাত দখলের ডাক দেওয়া হয় আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে, তখন আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে এসেছিলেন 'অযোগ্য' অভিনেত্রী। কিন্তু তাকে সেখানে গ্রহণ করল না সাধারণ মানুষ। উল্টো জনরোষের মুখে পড়ে রীতিমতো পালিয়ে যান তিনি। 

তবে গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও নিস্তার পাননি। ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দেন আন্দোলনকারীরা। কিছুটা দূরে এগিয়ে গিয়ে অভিনেত্রীর গাড়ি একটু দাঁড়াতেই ফের গাড়িতে ধাক্কা মারতে দৌড়ান এক যুবক। 

এ সময় তারা চিৎকার করে বলেন, ‘ঋতুপর্ণা পালিয়ে গেছে।’

এসি/ আই.কে.জে/

ঋতুপর্ণা সেনগুপ্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250