বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সারজিস-হাসনাতের গাড়িতে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ধাক্কার ঘটনায় করা মামলায় গ্রেফতার ট্রাকচালক ও তার সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত এই আদেশ দেন।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, গত ২৭শে নভেম্বর চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকচাপার ঘটনা ঘটে। এই অভিযোগে নিরাপদ সড়ক আইনে করা মামলায় ট্রাকচালক মুজিবুর রহমান ও সহকারী রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে জানান, পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

দুর্ঘটনায় হাসনাত-সারজিস অক্ষত থাকলেও তাদের গাড়িবহরে থাকা একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

ঘটনার পরদিন ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।

ওআ/কেবি

রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250